ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

আপনি কি ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হয়।

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার , একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, একাউন্ট খুলতে কত টাকা লাগে , ইসলামী ব্যাংক একাউন্টের সুযোগ সুবিধা কি কি, ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এই আর্টিকেলে।বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

  • ইসলামী ব্যাংক হল এমন একটি ব্যাংক যা ইসলামী শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয়।ইসলামী শরিয়াহ আইন হলো ইসলাম ধর্মীয় আইন যা ব্যবসা ,অর্থনীতি এবং জীবনের অন্যান্য দিকগুলোকে পরিচালনা করে। তাই ইসলামী ব্যাংকে খুব সহজে একাউন্ট খোলা যায় ।
  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপস (Cellfin app ) আপনার মোবাইল ফোনে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেলফিন অ্যাপস অ্যাকাউন্ট খোলার নিয়ম এই লেখাটি দেখে সেলফিন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। কারণ সেলফিন অ্যাপস অ্যাকাউন্ট ছাড়া ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করা যায় না ।
  • প্রথম ধাপ- সেলফিন অ্যাপসে প্রবেশ করাঃ সঠিক তথ্য প্রদান করে সেলফিন একাউন্ট তৈরি করার পর পুনরায় আবার সেলফিন অ্যাপস প্রবেশ করতে হবে। তারপরে "Open A/C " নামে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে। "Open A/C "অপশনে ক্লিক করার পরে সেলফিন  অ্যাকাউন্ট এর পিন নম্বর প্রদান করতে হবে। একাউন্ট তৈরি সময় যে পিন নম্বর সেট করা হয়েছে সেটি প্রদান করতে হবে । এরপর Submit বাটনে ক্লিক করতে হবে।
  • দ্বিতীয় ধাপ- পার্সোনাল ইনফরমেশন প্রদান করতে হবেঃ এই ধাপে প্রথমে আপনার ব্যাংকের শাখা সিলেক্ট করতে হবে। তারপর যে শাখায় ইসলামী ব্যাংক একাউন্ট করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার পিতার নাম, মাতার নাম ,বৈবাহিক অবস্থা , মাসিক ইনকাম  এর মাধ্যম ও পেশা , লোকেশন , বাসা/ বাড়ি , থানা ও জেলা , উপজেলা , পোস্ট কোড যথাক্রমে বসিয়ে দিতে হবে। এরপরে পুনরায় উপরের তথ্যগুলো সঠিকভাবে চেক করে " Next " বাটনে ক্লিক করতে হবে। উপরে তথ্যগুলো অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পূরণ করতে হবে। এরপরে " Next " বাটনে ক্লিক করে কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ।এরপরে উপরে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো পুনরায় সামনে দেখানো হবে। যদি সকল কিছু তথ্য ঠিক থাকে তাহলে "Confirm" বাটনে ক্লিক করতে হবে ।
  • তৃতীয় ধাপ-একাউন্টের ধরন নির্বাচন করতে হবেঃ আপনি ইসলামী ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান সেটিনের নির্বাচন করতে হবে।মূলত ইসলামী ব্যাংকে তিন ধরনের একাউন্ট রেজিস্টার করা যায়।সেভিংস একাউন্ট ,কারেন্ট একাউন্ট এবং স্টুডেন্ট একাউন্ট ।সেলফিন অ্যাপস এর মধ্যে Select account type  ধাপে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী একাউন্টের ধরন নির্বাচন করে Select account type থেকে পছন্দের টাইপের একাউন্টে থাকা "Select" বাটনে ক্লিক করতে হবে।
  • চতুর্থ ধাপ-নমিনির তথ্য প্রদান করতে হবেঃ এ ধাপে নমিনের জাতীয় পরিচয় পত্র অথবা  NID  কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার সকল তথ্য প্রদান করতে হবে।  সেলফিন অ্যাপস নমিনির যে সকল তথ্য প্রয়োজন- নমিনির নাম , নমিনির পিতার নাম , নমিনির মাতার নাম , নমিনির আইডি কার্ডের নাম্বার , নমিনির এর সাথে আপনার সম্পর্কের নাম , নমিনির এর সম্পূর্ণ ঠিকানা , জেলা , থানা , ভোটার আইডি কার্ডের ছবি ,পোস্টকোড সহ নমিনির ছবি ও ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে।
  • "Choose File'' অপশনের উপরে ক্লিক করার পর নমিনির জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর ছবি আপলোড করতে হবে।
  • "Choose File'' অপশনের উপর ক্লিক করার পর নমিনির পরিষ্কার ও সুন্দর ছবি আপলোড করতে হবে।
  • এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এর ছবি এবং নমিনির ছবি অবশ্যই পরিষ্কার ও ক্লিয়ার দেখা যেতে হবে। অন্যথায় ব্যাংক অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফাই কমপ্লিট হবে না। ওপরের সকল তথ্য চেক করার পরে " Next " বাটনে ক্লিক করতে হবে।এরপরে পুনরায় নমিনির সকল তথ্যগুলো দেখা যাবে সেখান থেকে "Confirm" বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার সামনে "Bank account open successfully! " দেখাবে এবং আপনাকে অভিনন্দন আপনার ইসলামী ব্যাংক একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। আর আপনি এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করে নিতে পারবেন।
  • আপনি যদি পুনরায় সেলফিন অ্যাপস ক্লিক করে " Bank A/C "  অপশনে ক্লিক করেন তাহলে সবার উপরে বাংলাদেশ ইসলামী ব্যাংক একাউন্টের সকল তথ্য দেখা যাবে। 
  • পঞ্চম ধাপ- ব্যাংকের চেক ও কার্ড সংগ্রহঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পরে আপনার কোন রকমের চেক বই বা কার্ড পাওয়া যাবে না ।আপনি যদি আপনার একাউন্টের উপর ভিত্তি করে ব্যাংকের চেক বা কার্ড নিতে চান তাহলে নির্ধারিত শাখায় যোগাযোগ করতে হবে।নির্ধারিত শাখায় যাওয়ার পূর্বে সর্বনিম্ন ডিপোজিট ফ্রি এবং আপনার জাতীয় পরিচয় পত্র , পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে। ব্যাংকে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে কার্ড এবং চেক বুকেরএর জন্য আবেদন করতে হবে ।পরবর্তী সময়ে এগুলো রেডি হলে নির্ধারিত শাখা থেকে সংগ্রহ করতে হবে।
  • আপনি আপনার একাউন্ট খোলার আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক আপনার আবেদন প্রক্রিয়া করবে। একাউন্ট খোলার প্রক্রিয়াটি সাধারণত কয়েক দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। আপনি যদি অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য কোন সমস্যার সম্মুখীন হন তাহলে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে অনলাইন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হলে প্রথমে জানতে হবে ব্যাংক একাউন্টের ধরন বা প্রকারভেদ সম্পর্কে ।ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত্য বাণিজ্যিক ব্যাংক এবং জনপ্রিয় ব্যাংক। এরা বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্টের সুবিধা প্রদান করে থাকে।  ইসলামী ব্যাংকে বর্তমান সময়ে তিন ধরনের অ্যাকাউন্ট করা যায় এগুলো হচ্ছে-

  • সেভিংস অ্যাকাউন্ট (Savings account)
  • স্টুডেন্ট একাউন্ট (Student account)
  • কারেন্ট একাউন্ট (Current account)

বর্তমানে ইসলামী ব্যাংকে তিন ধরনের ক্যাটাগরি বাদে অন্য ক্যাটাগরিতে একাউন্ট তৈরি করা যায়। আবার ঘরে বসে মোবাইলে সেলফিন অ্যাপস ব্যবহার করে সবগুলো ক্যাটাগরিতে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়। ইসলামী ব্যাংক সুদ মুক্ত যা গ্রাহকদের অর্থ সাশ্রয় করতে পারে। এছাড়াও ইসলামী শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয় যা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। এবং অন্যান্য ব্যাংকের তুলনায় আরো সামাজিকভাবে দায়বদ্ধ কারণ তাদের অর্থ ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে।

অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে যে সমস্ত কাগজপত্র লাগে তার সম্পূর্ণ আপনার কাছে রাখতে হবে। এ সমস্ত কাগজপত্র ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না ।গুরুত্বপূর্ণ এই কাগজপত্র সমূহ কি কি লাগবে তার নিম্নে উল্লেখ করা হলো- 

  1. ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য যিনি আবেদন করবেন 
  2. অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  3. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র অর্থাৎ NID CARD ।
  4. আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে জন্ম নিবন্ধন সনদের কপি।
  5. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ।
  6. নমিনীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ।
  7. নমিনীর জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সনদের কপি ।
  8. প্রয়োজনীয় ক্ষেত্রে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স অথবা ই -টিন সার্টিফিকেট ।
  9. আবেদনকারী অপ্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের অর্থাৎ বাবা-মায়ের তথ্য প্রয়োজন হবে ।
  10. বিশেষ ক্ষেত্রে নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
  11. একাউন্ট তৈরি করার পর ন্যূনতম ডিপোজিট ফ্রি দিতে হবে ।
  12. এছাড়াও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখার ব্রাঞ্চে উপস্থিত হয়ে জানতে পারেন।

ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে

ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক গুলোর মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম ও  বড় ব্যাংক ।  ইসলামী শরিয়াহ ভিত্তিক লেনদেনের কারণে মুসলিমরা প্রচলিত ব্যাংকের তুলনা ইসলামী ব্যাংক গুলোতে লেনদেন করতে একটু বেশি আগ্রহী ।এজন্য ইসলামী ব্যাংকটি দীর্ঘদিন যাবত বাংলাদেশে বিশ্বস্ততার সাথে লেনদেন করে আসছে। ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে একাউন্টের ধরনের উপর নির্ভর করে কোন একাউন্ট খুলতে কত টাকা লাগবে । Cellfin অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সাধারণ সঞ্চয় একাউন্ট খুলতে ন্যূনতম ৫০০ টাকা জমা রাখা হয় । চলতি একাউন্ট খুলতে হলে নূন্যতম ১ হাজার (১০০০) টাকার প্রয়োজন হয়। এবং যদি স্টুডেন্ট একাউন্ট খোলা যায় তাহলে মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা হিসেবে রাখা হয় । সরাসরি ব্যাংক একাউন্ট খুলতে হলে  একাউন্টের উপর নির্ভর করে খরচ হয়। যেমন -স্টুডেন্ট একাউন্ট ১০০ থেকে ৫০০ টাকা। সাধারণ সঞ্চয়ী অর্থাৎ সেভিংস একাউন্ট ৫০০-১০০০  টাকা। চলতি হিসাব বা কারেন্ট একাউন্ট ২০০০-৫০০০ হাজার টাকা , ৫০০ টাকা জমা যেটি আর কখনো তুলতে পারবেন না।এবং মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা নগদ সম্পূর্ণ ফ্রি।

ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা

ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যেমন-

  1. সুদ মুক্ত ইসলামী ব্যাংকগুলি সুদ গ্রহণ বা প্রদান করে না তাই আপনি আপনার অর্থ সুদ ছাড়াই বিনিয়োগ করতে পারেন।
  2. শুধুমাত্র অ্যাকাউন্টে ১০০০ টাকা রাখলে একাউন্ট সচল থাকে।
  3. ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা আপনি সেলফিন অ্যাপের মাধ্যমে ঘরে বসে দিন-রাত ২৪ ঘন্টা লেনদেন করতে পারবেন।
  4. ইসলামী শরিয়াহ আইন অনুসারে পরিচালিত ইসলামী ব্যাংক ইসলামী শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয় যা আপনাকে আর্থিক নিরাপত্তা প্রদান করে।
  5. নিরাপদ ইসলামী ব্যাংক গুলি অন্যান্য ব্যাংকের তুলনায় আরো নিরাপদ কারণ তারা ইসলামী শরিয়াহ আইন অনুসারে পরিচালিত হয়। সামাজিকভাবে দায়বদ্ধ ইসলামী ব্যাংক গুলি তাদের অর্থ ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যা আপনাকে সামাজিকভাবে দায়বদ্ধ হতে সহায়তা করে।
  6. সহজ ফান্ড ট্রান্সফার অন্য কোন ব্যাংক একাউন্ট বিকাশ নগদ বা এম ক্যাশে টাকা পাঠানো যায় খুব সহজেই। এটা ইসলামী ব্যাংকের একটি অন্যতম সুবিধা।
  7. সুবিধাজনক অন্যান্য ব্যাংকের মত ইসলামী ব্যাংক সুবিধা প্রদান করে ।যেমন চেকিং অ্যাকাউন্ট , সঞ্চয় একাউন্ট , রিন বিনিয়োগ , বিদেশি মুদ্রার লেনদেন , ই- ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ।
  8. মিনিমাম চার্জ ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট কম খরচে অর্থাৎ মিনিমাম চার্জে বা ফ্রিতে পরিচালনা করা যায়। এটি সুবিধার দিক দিয়ে অন্যতম।

অসুবিধা

  1. নিরাপত্তা ঝুঁকিঃ পাসওয়ার্ড বা পিন কোড সতর্কতার সাথে যদি না রাখা যায় তাহলে হ্যাকিং বা জালিয়াতি হওয়ার ঝুঁকি রয়েছে ।
  2. প্রযুক্তির ওপর নির্ভরতাঃ ইন্টারনেট সংযোগ অথবা সার্ভার যদি ডাউন থাকে তাহলে সাময়িকভাবে লেনদেন বন্ধ থাকে।
  3. নগদ লেনদেনের সমস্যাঃ আপনি যদি সরাসরি বড় অংকের নগদ টাকা জমা বা উত্তোলনের জন্য সেখানে যান তাহলে অনেক সময় এদের শাখায় যেতে হয় অর্থাৎ শাখা অফিসে না গেলে আপনি বড় অংকের টাকা লেনদেন করতে পারবেন না।
  4. জটিল সমস্যার সমাধানঃ আপনার একাউন্টে যদি কোন ভাবে ব্লক হয়ে যায় অথবা বড় কোন জটিল সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি ব্যাংকে যেতে হয়। সেখানে গিয়ে যোগাযোগ করতে হয় তাছাড়া আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না ।
  5. যেকোনো জিনিসের সুবিধার জায়গায় অসুবিধা থাকে। তারপরও সকল  বিষয় বিবেচনা করে ইসলামী ব্যাংক একটি অন্যতম শরিয়াহ ভিত্তিক প্রতিষ্ঠান। আপনি ব্যাংকের সুবিধা পেতে চাইলে সরাসরি ব্যাংকে যোগাযোগ করাই সর্বোত্তম ভালো।

ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা

ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় তা উল্লেখ করা হলো-

  • অ্যাকাউন্ট চালু করার ক্ষেত্রে শুধুমাত্র ১০০ টাকা মিনিমাম ডিপোজিট করতে হয়।
  • অ্যাকাউন্ট মেনটেনেন্স করার ক্ষেত্রে কোন প্রকার মাসিক চার্জ দিতে হয় না।
  • একাউন্ট খোলার পরপরই ভিসা ডেবিট কার্ড প্রদান করা হয় যার জন্য কোন প্রকার খরচ লাগে না।
  • ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করার ক্ষেত্রে মাস্টার ডেবিট কার্ডের আবেদন করা যায় ।তবে ইন্টারন্যাশনাল কার্ডের জন্য মাসিক কিছু খরচ প্রযোজ্য হবে।
  • ইসলামী ব্যাংক একাউন্ট অনলাইনে সেলফিন (Cellfin) অ্যাপস  এর মাধ্যমে নিজেই ওপেন করতে পারা যায় এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রানজেকশন সম্পন্ন করা যায় ।
  • বিভিন্ন ট্রানজেকশন এবং কুয়েরির ক্ষেত্রে এসএমএস নোটিফিকেশন সহ অন্যান্য অ্যাকাউন্ট এর মত খরচ দিতে হয় না এটি সম্পূর্ণ ফ্রি।

কেন আপনি অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলবেন

  • অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা রয়েছে। যেমন- আপনি আপনার বাড়ি বা অফিস থেকে আপনার একাউন্ট খুলতে পারবেন তাই আপনাকে ব্যাংকে যেতে হবে না।
  • অনলাইনে একাউন্ট খোলার প্রক্রিয়াটি খুব সহজ এবং আপনি অতি অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন।
  • আপনি যে কোন জায়গা থেকে এবং আপনার পছন্দের যে কোন সময়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সেটা করতে হবে না।

ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কিছু টিপস

  • ইন্টারনেট ব্যাংকিংঃ একাউন্ট খোলার পর আপনি ইসলামী ব্যাংকের আই স্মার্ট (iSmart)  এর ব্যবহার করে ঘরে বসেই ফান্ড ট্রান্সফার , ইউটিলিটি বিল তে পে এবং মোবাইল রিচার্জ করতে পারবেন।
  • চেক বই ও কার্ডঃ আপনি অ্যাকাউন্ট খোলার পর চেকবই ও ডেবিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। সেলফিন অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনি একটি ফ্রী ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন।
  • গোপনীয়তাঃ আপনি আপনার পিন (PIN) ,পাসওয়ার্ড বা ওটিপি (OTP) কখনোই কারো সাথে শেয়ার করবেন না। ব্যাংক কর্তৃপক্ষ কখনোই আপনার কাছে ফোন করে  পিন জানতে চাইবে না ।

মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য  IBB <space> BAL <space> ফরমেটে এসএমএস লিখে  26969 নাম্বারে পাঠিয়ে দিতে হয় আর যদি কেউ দেশের বাহিরে থাকে তাহলে BB <space> BAL <space> Send to : phone number এই ফরমেটে এসএমএস পাঠাতে হবে।

ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার সংগ্রহ

ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাংক। আপনি যেকোনো তথ্যের জন্য সরাসরি ইসলামী ব্যাংকের হেল্প লাইন মোবাইল নাম্বারে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।অনেক মানুষ রয়েছেন যারা ইসলামী ব্যাংক ফোন নাম্বার সম্পর্কে জানতে চান বা অনলাইন সার্চ করে থাকেন তাদের সুবিধার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং বিদেশ থেকে ফোন করতে পারবেন দুটি ফোন নাম্বার নিচে দেওয়া হল-

  1. 16259 (Only Bangladesh)
  2. +8809611016259 (Worldwide)

ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ নাম্বার : ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে  (01313-016259 ) যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন মোবাইল নম্বরটি সেভ করার পর Hi বা হ্যালো লিখে মেসেজ পাঠিয়ে দিতে হবে।

আপনার কাছে মেসেজ ফেরত আসার পরে আপনার অ্যাকাউন্ট ও আপনার কার্ডের ব্যালেন্স সহ বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

অন্যান্য ব্যাংকে যেভাবে একাউন্ট চেক করতে হয় ঠিক ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করার একই সমতুল্য ।আপনার একাউন্টের অবস্থা ,লেনদেনের বর্তমান অবস্থা ইত্যাদি সম্পৃক্ত হতে পারে।  সাধারণত একাউন্ট চেক করার জন্য দিক নির্দেশনাগুলো অনুসরণ করে নেয়া যায়-

  • অ্যাপসের মাধ্যমেঃ অনেক সময় অ্যাপস ব্যবহার করে ইসলামী ব্যাংকে একাউন্ট চেক করা যায়। আপনি অনলাইনে সেলফ ইন এপসের মধ্যে লগইন করে আপনার একাউন্টের ব্যালেন্স লেনদেন ইত্যাদি চেক করতে পারবেন। 
  • এটিএম কার্ড (ATM) ব্যবহারঃ ইসলামী ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে আপনার ব্যাংক একাউন্ট চেক করে নিতে পারবেন। এটিএম মেশিনের সাথে যোগাযোগ করে আপনি আপনার কার্ড দিয়ে ব্যালেন্স চেক করতে এবং লেনদেনের তথ্য দেখতে পাবেন।
  • সরাসরি ব্যাংকে উপস্থিত হয়েঃ আপনি সরাসরি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনার একাউন্ট চেক করতে পারেন। একাউন্ট স্টেটমেন্ট এবং ব্যাংক কর্মীদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এছাড়াও আপনার যদি কোন প্রয়োজন থাকে তবে সব সময় ব্যাংকের সাথে যোগাযোগ রাখতে পারেন। এতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সঠিক নিশ্চিতকরণ প্রক্রিয়া দেখাতে সাহায্য করবে।

আমাদের শেষ কথাঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে একাউন্ট খুলতে হয়, একাউন্ট খুলতে কি কি লাগে , অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে , ইসলামী ব্যাংকে একাউন্ট খুললে কি কি সুবিধা পাওয়া যায় , স্টুডেন্ট একাউন্ট খোলার পর কি কি সুবিধা পাওয়া যায় , ইসলামী ব্যাংকের হেল্পলাইন নম্বর , ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম , মোবাইল দিয়ে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম , ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার কিছু টিপস সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও যদি আপনি কোন রকমের  সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে পারেন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এ আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজন সকলের কাছে শেয়ার করবেন। কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরো ভালো আর্টিকেল লিখতে অনুপ্রাণিত করবে ।সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Most Asia Khatun
Most Asia Khatun
আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও কনটেন্ট ক্রিয়েটর।অনলাইন ইনকাম,প্রবাস ভ্রমণ গাইড,ব্লগিং ,SEO,তথ্য ও প্রযুক্তি, শিক্ষা,লাইফ স্টাইল,নিয়ে নিয়মিত লেখালেখি করি।সঠিক তথ্য সুন্দর ও সঠিক ভাষায় সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।